তেরখাদায় শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উত্তর খুলনার মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন ফহম উদ্দিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কেষ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, বীর মুক্তিযোদ্ধা সরদার আমীর আলী, অরবিন্দ প্রসাদ সাহা, ক্যাপ্টেন কন্যা ও বিদ্য্লায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, ক্যাপ্টেন কন্যা নিলুফা ইয়াসমিন জুই প্রমুখ, মোঃ শামীম আহমেদ, আলমগীর শেখ, কামরুজ্জামান, মোঃ রাসেল মুন্সি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফয়জুল্লাহ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অব শিক্ষক মোঃ কবির হোসেন।