বগুড়ার আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন হৃদয় হোসেন (২০) নামের এক যুবক শয়ন ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন জানতে পেয়ে হৃদয় হোসেন কে উদ্ধার করে নওগাঁর রানীনগর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন এবং লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়।
ওই এলাকার ইউপি সদস্য শাহিন হোসেন বলেন, কেল্লাপাড়া গ্রামের আবদুল মসজিদের ছেলে হৃদয় হোসেন বিগত দুই থেকে তিন বছর যাবত মানসিক রোগের ভুগছিলেন। বিভিন্ন ডাক্তারের চিকিৎসা করে কোন আরোগ্য হয়নি। এ বিষয়ে আদমদীঘি থানার এসআই আবু হাসান বলেন, হৃদয় হোসেন মানসিক ভারসাম্য ছিলেন এবং কোন বাদী না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।