তেরখাদায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৯ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে ইলিশ নিধন বন্ধে অসহায় হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ১ টি করে মোট ১০টি বকনা বাছুর বিতরণ সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার ইলিশ সম্পদের উন্নয়নের লক্ষ্যে তেরখাদা উপজেলার হত দরিদ্র জেলেদের মাঝে এই সহযোগিতা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, তাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় প্রমুখ।