কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন সরকার ঘঁনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।
জানা গেছে সেহরির সময় প্রচ- ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধান ও খড়কুটো গোছাতে বাহিরে বের হন আসমা ও ইয়াসমিন। এ সময় বজ্রপাতে তারা আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।