কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা কৃষকলীগের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে সকাল ৯:০১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করেন। পরে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, সাবেক এজিএস রুহুল আমিন রেনু, কৃষকলীগ নেতা নুরুল হক রুহানী, আবদুল আজিজ প্রমুখ। পরে দেশের শান্তি, অগ্রগতি, জাতিরজনক ও তাঁর পরিবার বর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আচমিতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।