কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারী কর্মচারী কল্যাণ সংঘের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম। আলোচনায় অংশনেন, সিনিয়ন মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল আলীম, সরকারী কর্মচারী কল্যাণ সংঘের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা সরকারি দপ্তরের কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।