পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চাড়াখালী গ্রামে ইটসলিং রাস্তা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমনের নিজস্ব অর্থায়নে শহিদ ফজলুল হক মনি সেতু সংলগ্ন সংযোগ সড়ক হইতে মরহুম আলহাজ¦ আঃ কাদের হাওলাদারের বাড়ী পর্যন্ত ৩২০ ফিট ইটসলিং রাস্তা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার,১নং ওয়ার্ড চাড়াখালী ইউপি সদস্য মোঃ সোলায়মান হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ। এ সময় ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষম ও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট,ব্রীজ কালভার্ট পর্যায়ক্রমে এমন ভাবে তৈরি হবে যাতে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরীজিবী ও ব্যবসায়ী পথচারীরা নির্ভীগ্নে জেলা উপজেলা কাজ সেরে সুবিধামত জানবাহন ব্যবহার করে বাড়িতে ফিরতে পারেন। আমার ্ইউনিয়নকে আমি সবার সহযোগীতা নিয়ে একটি মডেল ইউনিয়নে রুপান্তুরিত করতে চাই এবং আমি আজীবন আমার ইউনিয়ের মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।