নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কৃষকলীগ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদর বাজার প্রদক্ষিন করে একই স্থানে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম আকন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি- সম্পাদকসহ কৃষক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।