খুলনার ডুমুরিয়ার চুকনগর ও মালতিয়া বাজারের ৪টি মৎস্য খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য্য এবং মেয়াদ উত্তর্ণী মৎস্য খাদ্য বিনষ্ট করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ এ আদালতের নেতৃত্ব দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ উপজেলার মালতিয়া বাজারের মের্সাস মোড়ল ট্রেডার্সের মালিক মিজানুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ রোটেনন রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের জেল ও মেয়াদ উত্তীর্ণ ২কেজি রোটেনন বিনষ্ট করা হয়।
ওই বাজারের মের্সাস গাজী এন্টারপ্রাইজেরমালিক আঃ রাজ্জাক গাজীকে কে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের জেল এবং ১০০কেজি মেয়াদ উত্তীর্ণ মৎস্য খাদ্য বিনষ্ট করা হয়। চুকনগর বাজারের আছিয়া এন্টারপ্রাইজ
মালিকের মোঃ সাইফুল কাদির কে ৫ হাজার টাকা অনাদায়ে ২ দিনের জেল। ওই বাজারের মেসার্স জয় ট্রেডার্স
মালিক ফকির মোঃ আনিসুর রহমান কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭দিনের কারাদ- প্রদান করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবু বকর সিদ্দিক বলেন, চিংড়িতে পুশ ও লাইসেন্স বিহীন মৎস্য সংশ্লিষ্ট যে কোন ব্যবসা পরিচালনার জন্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান অব্যাহত থাকবে।'