খুলনার ডুমুরিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদক সেবিকে জেল-জরিমানা ধার্য্য করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে পরিচালিত আদালত এ দন্ডাদেশ দেন। আদালত সূত্রে সূত্র জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের শুকুর শেখের ছেলে সালাম শেখ ও একই এলাকার রুহিত শেখ দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন করে আসছিলো। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে আজ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তাদের প্রত্যেক কে ৩ দিনের জেল ও ১০০ শত টাকা করে জরিমানা ধার্য্য করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।