খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের হল রুমে গতকাল ১৬ই এপ্রিল শনিবার বিকালে উপজেলাধীন কর্তব্যরত সাংবাদিকদের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ যার যার সংবাদমাধ্যমে প্রচার করতে সকলে একমত পোষণ করেন। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের ভোটের মাধ্যমে দৈনিক পুর্বাঞ্চলের ভ্রাম্যমাণ প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম কে সভাপতি এবং খুলনা গেজেট এর ভ্রাম্যমাণ প্রতিনিধি একরামুল হোসেন লিপু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া সহ সভাপতি পদে সৈয়দ জাহিদুজ্জামান, মনিরুল ইসলাম মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ রবিউল ইসলাম রাজিব, ওয়াহিদ মুরাদ, কোষাধ্যক্ষ পদে মোঃ ইব্রাহিম শেখ, দপ্তর সম্পাদক শেখ শামীমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহিদ মোড়ল রনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মোল্লা মাকসুদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম বাবু, এস এম অভি, রাবেয়া খাতুন স্বর্ণালী।