রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, তথ্য-প্রযুক্তিগত জ্ঞান ছাড়া প্রতিযোগিতার এই যুগে সবকিছুই অন্ধকার। যে যত বেশি তথ্য-প্রযুক্তিতে এগিয়ে, এখন সেই তত বেশি সফলতার দিকে এগিয়ে যা”েছ। এখন বেকারত্ব দূরীকরণেও তথ্য-প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এজন্য শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পড়ালেখার পাশাপাশি তথ্য-প্রযুক্তিগত বিদ্যা আয়ত্ত করতে হবে। মেধা-মনন, দক্ষতা ও যোগ্যতার সমন্বয় ছাড়া প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জিং।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর রংপুর বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র এসব কথা বলেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর অ্যাকাডেমিক ভবনের বিজনেস অনুষদের সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তথ্য ও প্রযুক্তিখাতে নিজ নিজ জেলাকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও করণীয় প্রসঙ্গ তুলে ধরে সম্মেলনে বক্তব্য রাখেন আলোচকরা। এ সময় বিভিন্ন বিখ্যাত লেখক ও দার্শনিকদের উদ্ধৃতি তুলে বক্তারা বলেন, এখন আমরা প্রযুক্তি ব্যবহার নয় বরং প্রযুক্তির ভিতরে বসবাস করি। সময় বিনামূল্যে, কিš‘ এটি অমূল্য। আমরা কেউ সময়ের মালিক হতে পারব না, তবে আমি আপনি আমরা এটি ব্যবহার করতে পারি। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে শিক্ষা হলো বিশ্বকে তালামুক্ত করার চাবি এবং স্বাধীনতার পাসপোর্ট।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মিজানুর রহমান, একাউন্টিং এ- ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন; আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া, কনভেনর শামীমা বিনতে জলিল, গভর্নিং বডির সদস্য আরেফিন দিপু প্রমুখ।
দিনব্যাপি অনুষ্ঠিত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রংপুর বিভাগীয় এই সম্মেলনে আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত প্রতিনিধি দলের প্রধানরাসহ ৪০০ জন অংশ নেন। এটি রংপুর বিভাগে আইসিটি অলিম্পিয়াডের দ্বিতীয় বিভাগীয় সম্মেলন। এরআগে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।