বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের রেনেসাঁ ক্লাবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে গত শুক্রবার সকালে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বনার্ঢ্য শোভাযাত্রা প্রদক্ষিন করা হয়। বিকেলে খেলাধুলা আর সন্ধ্যায় আলোচনা সভা ক্লাবের সভাপতি মিহির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ-আল-হামিম বাবু, ক্লাবের সাধারন সম্পাদক অতুল কুমার সরকার প্রমুখ।