গতকাল ১৫ এপ্রিল শুক্রবার গাজীরহাট বাজারের দলীয় কার্যালয়ে গাজীরহাট ইউনিয়ন আ'লীগ ও তার সহযোগী সংগঠনের একাংশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, পার্শ্ববর্তী হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলি বেগম, গাজীরহাট ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সরদার, ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মোল্লা, সহ-সভাপতি নিজাম বিশ্বাস, সদস্য গোলমো বিশ্বাস, শিবুপদ ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক আনিচ শেখ, ৯নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মাসুম শেখ, সভাপতি মন্টু বিশ্বাস, ৮নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ৩ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি সেকমত শেখ, সাধারণ সম্পাদক দেব রতন হালদার, ৪ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি হালিম সরদার, সাধারণ সম্পাদক ডালিম শেখ, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নারায়ন রায়, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি লুৎফর শেখ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ হামিম মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রুবেল সরদার, থানা ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ইউপি সদস্য খোকন রায়, ইউপি সদস্য সোহাগ মুন্সি, ইউপি সদস্য রুবেল, ইউপি সদস্য চিত্য রঞ্জন, ইউপি সদস্য জাকির শেখ, ইউপি সদস্য মোস্তাক হোসেন প্রমুখ।