গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতাইশ চৌরাস্তা নীড এডুকেয়ার একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন।
পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুস সামাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলী নেতা ফিরোজ খান, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন।
এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম খান, হানিফ মাস্টার, ওমর ফারুক, রুকসানা পারভীন রুমি, আবদুস সালাম মোল্লা, রফিকুল ইসলাম, ওমর ফারুক সুজন, জাহিদুল ইসলাম বাবু, কামাল হোসেন, শিল্পী আক্তার, আবু সাঈদ, মোহসিন মুন্সী, সিরাজুল ইসলাম, আবদুল কাদের, এছহাক পাটোয়ারী, সাইদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টিকে এগিয়ে নেয়ার জন্য সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জাতীয় পার্টির সময়কার উন্নয়নের কথা সাধারণ মানুষকে বুঝাতে হবে।