শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ফোনে কথা বলেন খুলনা-আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাঁন নজরুল ইসলাম সভাপতি দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ, খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য মিসেস সামছুন্নাহার, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম,
দিঘলিয়া উপজেলা যুব লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, মোঃ রিয়াজুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কারি মোঃ অকরামুজ্জামান। ওই ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেন।