খুলনার পাইকগাছায় ইফতার মাহফিলের প্রস্তুতিসভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে প্রস্তুতিসভা পালন করেছে। বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক ডা. আবদুল মজিদের নের্তৃত্বে গত ১১ এপ্রিল ইফতার মাহফিল পালনে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে আসলাম পারভেজের নের্তৃত্বে বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে উপজেলাব্যাপী দলীয় দু’গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত সোমবার ইফতার মাহফিল নিয়ে বিশেষ বর্ধিতসভায় উপজেলা আহ্বায়ক ডা. আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাড. জিএ সবুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ডাবলু, এসএম এনামুল হক, সেলিম রেজা লাখি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। এসএম ইমদাদুল হকের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মেছের আলী সানা, শেখ আনারুল ইসলাম, আবুল হোসেন, সাজ্জাত আহম্মদ মানিক, মো. আনারুল ইসলাম, আসাদুজ্জামান ময়না, আনারুল কাদির, সরদার তুফাজ্জেল হোসেন, সরজিৎ ঘোষ দেবেন, মফিজুল ইসলাম টাকু, কোহিনুর রহমান, ইউনুছ মোল্যা, সরদার ফারুখ হোসেন, আতাউর রহমান, আবদুল হাকিম সানা ও রাবিদ মাহামুদ চঞ্চল। অনুরূপভাবে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে আসলাম পারভেজের নেতৃত্বে ইফতার মাহফিলের প্রস্তুতিসভা মো. মো¯স্তফা মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, যুগ্ন আহ্বায়ক শেখ বেনজীর আহম্মেদ লাল, শেখ ইমাদুল ইসলাম, আসলাম পারভেজ, শেখ সাদেকুজ্জামান, আবুল কালাম আজাদ, মাস্টার শহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক, সাইফুল ইসলাম তারিক, শেখ ইব্রাহিম, জিয়াউদ্দীন নায়েব, চাঁদখালী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, আবু তালেব, আবদুস সালাম, মো. হযরত আলী, জুয়েল সরদার, ডা. নজরুল ইসলাম, মো. ইমদাদুল সরদার, ফরিদ সরদার, শেখ জিয়াউল ইসলাম, সাত্তার গোলদার, আমানুর রহমান, তোরাব আলী, মোমিন সরদার, হামিদ গাজী ও আকবর গাজী প্রমুখ। সবশেষে দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থ্যতা কামনা সহ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মনিরুল হাসান বাপ্পী’র মায়ের সুস্থ্যতা কামনা করেন।