খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল বাংলাদেশের উন্নতি চায় না বিধায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দিতে হলে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন সকল ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের বুকে স্থান করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রূপসা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ১৪ এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মো. রবিউল ইসলাম পলাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবি এম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আ. গফুর খান, এমপি'র প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি। স্বাগত বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম বাবলু, শুভেচ্ছা বক্তৃতা করেন সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। এছাড়াও আরো বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী বাবলু, জেলা যুবলীগের সদস্য নাসির হোসেন সজল, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ফকির, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, সমাজসেবক আবু হারুন-অর-রশিদ, শিক্ষক আব্দুল্লাহেল বাকী, হায়দার আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন শ্রাবন, আওয়ামী লীগ নেতা নাজির শেখ, মামুন শেখ, কর্ণপুর যুব সংঘের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান তানভীর, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আবদুল জব্বার শিবলী, সাংবাদিক গোলাম মোস্তফা, রাজু আহমেদ খান শহীদ, এমডি অলিদ শেখ, হামিদুল হক ,এম এ আজিম, আবদুল কাদের, তৌহিদুল ইসলাম কচি, চিত্তরঞ্জন সেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক ,বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য, শাহরিয়ার হোসেন মানিক, তুরান প্রমূখ।