নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের বহমানতায় নতুন বছরকে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভা যাত্রায় অংশ নেয়। পরে জিমনেসিয়ামে নতুন বছরকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানেও বর্ষ বরনে শোভা যাত্রা বের করা হয়।