খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ১৯ নং ছোট মির্জাপুর এর ভাড়াটিয়া মোঃ সাইদ এর বাসা হতে (১) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লামাগ্রাম (বাওড়) নিবাসী আঃ বারেকের পুত্র মোঃ জমির উদ্দিন (৩৯), (২) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া মাদারতলা নিবাসী ও বর্তমানে খুলনা জেলার সদর থানার ১৯, ছোট মির্জাপুর রোডের শফিকুর রহমান মানিকের বাড়ির ভাড়াটিয়া মকসুদ মোল্লার পুত্র মোঃ সাইদ (৩৭), এবং (৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ইলামাবাদ বনবিভাগ অফিসের সামনের মোঃ ইসলাম মিয়ার পুত্র মোঃ সানি আহম্মেদ (৩০)। এদেরকে নগদ ২,৮২,০০০/- (দুই লক্ষ বিরাশি হাজার) টাকার কথিত জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ জাল টাকার ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মোঃ জমির উদ্দিন (৩৯) এর বিরুদ্ধে ৩ টি মামলা এবং গ্রেফতারকৃত ২ নম্বর আসামি মোঃ সাইদ (৩৭) এর বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।