নাগেশ্বরী বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে বণিক সমিতি হলরুমে সাধারণ সভায় এ কমিটি ঘোসণা করা হয়। কমিটিতে নাগেশ্বরী পৌর মেয়র বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ফাকু আহ্বায়ক এবং আজহারুল ইসলাম, আনিছুর রহমান জিন্নু ও রুপম সরকারকে যুগ্ম আহ্বাায়ক করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন নুরন্নবী দুলাল, শহিদুল ইসলাম মুকুল, কাজী নাজমুল হুদা লাল, আবদুল হাই ভুট্টু, আকবর আলী, মকবুল হোসেন, হাজী রোমান, জয়নাল আবেদিন এবং রিয়াজুল হক।
দুই বছর আগে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলেও করোনা মহামারির জন্য নির্বাচন করেনি সমিতি। পরে গত ২৯ জানুয়ারি সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ছয় মাসের মধ্যে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।