হঠাৎ করে মাইলেজের দাবিতে ট্রেন চালক,পরিচালক,টিটিই ও টিসিদের ডাকা ধর্মঘটে বুধবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে যাত্রীরা। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে অনিশ্চয়তায় ভোগছে যাত্রী সাধারন। সকাল থেকে রাজধানী ঢাকা এবং অন্য কোন বিভাগ বা জেলা থেকে কোন ট্রেন ভৈরবে আসেনি। এমনকি ভৈরব থেকে কোন ট্রেন ছেড়ে ও যায়নি। এতে করে নারী ও শিশুরা মালামাল নিয়ে বেশি দূভোর্গে পড়েছে। আর কদিন বাদেই পব্রিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে অনেকেই বিভিন্ন কাজে বা ব্যবসা-বাণিজ্যেও জন্য জরুরী কাজে দেশের বিভিন্নস্থানে ট্রেনে যাতায়াত করে থাকেন। কিন্তু ট্রেন ধর্মঘটে জরুরী কাজ এবং ব্যবসা-বাণিজ্যে সমস্যা হবে বলে জানান ট্রেন যাত্রীরা। তবে ট্রেন ধর্মঘটের আগে থেকে কোন খবর না পাওয়ায় ষ্টেশনে এসে অনেক যাত্রীরা বিপাকে পড়েন। আবার যেসব যাত্রীরা আগাম টিকিট কেটেছিলেন সেসব যাত্রীদের টিকেট রেখে টাকা ফেরত দিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ঘর্মঘটের কারণে কাউন্টার থেকে কোন টিকিট বিক্রি করা হচ্ছেনা বলে জানান রেলওয়ে ষ্টেশন মাষ্টার।
এ বিষয়ে ট্রেনযাত্রী মহসিন আলী জানান, আখাউড়া যাবো। মালামাল নিয়ে ষ্টেশনে এসে শোনি ট্রেন চলাচল বন্ধ। এখন সাথে টাকা ও কম তাই মালামাল নিয়ে কিভাবে যাবো,বড় বিপদে আছি।
ঢাকাগামী আলামিন জানান, আগে তো জানতামনা ট্রেন বন্ধ। এখন ষ্টেশনে এসে পরিবার-পরিজন নিয়ে বিপদে আছি কিভাবে চট্রগ্রাম যাবো।
মো: আলমগীর জানান, আমি ঢাকা যাবো। আগাম ট্রেনের টিকিট কেটে। এখন ষ্শেনে এসে জানলাম ধর্মঘট। তাই টাকা ফেরত নিলাম। ঈদের আগে এ ধরনের ধর্মঘট কতটা যুক্তি ? এমন শত শত যাত্রীদেও একই অভিযোগ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ নুর নবী জানান, মাইলেজের দাবিতে ট্রেন চালক,পরিচালক,টিটিই ও টিসিদের ডাকা ধর্মঘটে বুধবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যেসব যাত্রীরা আগাম টিকিট কেটে ছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। নতুন করে কোন টিকিট বিক্রি করা হচ্ছেনা। তবে ধর্মঘট প্রত্যাহার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হলে পুনরায় টিকিট ব্রিক্র করা হবে।