কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ১৬টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৫০ওয়ার্টের একটি করে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়। মঙ্গলবার(১২এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল, কুড়িগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড (কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার ৬টি ইউনিয়ন) সংরক্ষিত সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ইউপি সদস্য মো: বিল্পব আলী প্রমূখ।