দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার সৌরভের বিরুদ্ধে বেরিয়ে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর দুর্নীতির সব তথ্য।
গত ১০ই এপ্রিল ২০২২ কয়েকজন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বারাকপুর ইউনিয়নের আড়ুয়া, নন্দনপ্রতাপ ও লাখোহাটি এলাকায় তথ্যগত গেলে সাংবাদিকদের সামনে এলাকাবাসীর মুখ থেকে বেরিয়ে আসে চৌকিদার সৌরভের বিরুদ্ধে একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ।
উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সৌরভ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে একাধিক অসহায় দুস্থ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
এ বিষয়ে সাংবাদিকদের সামনে বেশ কয়েকজন বিষয়টির বর্ননা করেন এবং সৌরভের প্রতারণার শিকার অনেকেই ভয়ে মুখ খুলতে চাননি তবে এ বিষয়ে একজন ভুক্ত ভোগী ২ বছর আগে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া বাবদ সৌরভের কাছে টাকা দিয়েছে বলে জানান।
অন্যদিকে আরো এক ভুক্তভোগী জানান বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য সৌরভ তাঁর কাছে ৯ হাজার টাকা নিয়েছে বলে জানান।
তিনি আরও বলেন সৌরভ ৯ হাজার টাকা নিয়ে একটা নকল কার্ড করে দেয় কিন্তু সৌরভের কাছে বিষয়গুলো জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে কথা হয় ওই ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের সাথে। তিনি বলেন এধরণের ঘটনা আমার কাছে অনেক নালিশ এসেছে। এ বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেনকে ও পরিষদের সচিব প্রদীপ কুমারকে অবগত করলে তাঁরা সাংবাদিকদের জানান এ ঘটনা সত্যতা প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্য দিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণœকারী প্রতারক সৌরভ বলেন, এ ব্যাপারে আমার কেউ কিছুই করতে পারবে না। এলাকাবাসীর জিজ্ঞাসা সৌরভের খুঁটির জোর কোথায়?
বিষয়টি নিয়ে এলাকায় ভুক্ত ভোগীসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।