কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডোমরাকান্দা পূর্বপাড়া গ্রামে গত সোমবার দুপুরের দিকে সানাউল্লাহ মিয়ার নির্দেশে সাদেক মিয়া,উজ্জল মিয়া সহ ৮-১০ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে নাজমা খাতুনের পরিবারের ২টি দোকানঘর ২টি বসতঘর কুপিয়ে ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় সানাউল্লাহ মিয়ার লোক জনদের হামলায় ৩য় শ্রেণীর ছাত্রী সহ ১০জন আহত হয়েছে।আহতরা হলেন শহরবানু(৪৫),আমেনা খাতুন (৪৩),নাজমা খাতুন (৩৮),কহিনুর বেগম(৩৫),হাজেরা খাতুন(৫৫),সখি বেগম (৩২),কুলসুম বেগম (৩০),৩য় শ্রেণীর ছাত্রী বৃষ্টি(০৯),বিউটি বেগম(২২),আছমা খাতুন(৩৫)।
এদের মধ্যে আমেনা ও নাজমাকে কুলিয়ারচর সরকারী হাসপাতালে ও শহর বানুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন ধরে সানাউল্লাহ গংরা নাজমা খাতুনের বাড়ির লোকজনদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল জানান,নাজমা খাতুন বাদী হয়ে মঙ্গলবার সকালে সানাউল্লাহ মিয়াকে প্রধান আসামি করে মামলা হয়েছে বলে সত্যতা স্বীকার করেছেন।