শরণখোলা উপজেলার ১১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের সকল কাজের সহায়তার আশ্বাস দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম ছিদ্দিকী।
মঙ্গলবার ১২ এপ্রিল টিটি এ- ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম ছিদ্দিকী। সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাইক, বিধান চন্দ্র রায়, রতন কুমার বল, শিক্ষক নেতা মোঃ আমলগীর হোসেন, জাকির হোসেন, নাসির উদ্দীন মুক্তা ও মোঃ সরওয়ার আলম, বেলায়েত হোসেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম ছিদ্দিকী বলেন শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। শিক্ষার মাণ উন্নয়নে শিক্ষকদের সকল কাজের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। যে সব স্কুলের ভবন নির্মাণ প্রয়োজন তা অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।