স্বরূপকাঠি উপজেলার দক্ষিণ কামারকাঠী গ্রামের দিনমজুর বাবুল মোল্লার বড় মেয়ে শাবনূর। শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিকপরীক্ষায় গোল্ডেন প্লাস পায়। লেখা পড়ায় অত্যন্ত মেধাবী ছাত্রী। ২০২১ -২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন শাবনুর। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৩.৫ নম্বর পেয়ে ৩৮৮৯ তম মেধাক্রম নিশ্চিত হয়েছে কিন্তু হতদরিদ্র পিতার আর্থিক দুরাবস্থার কারণে তার মেডিকেলে পড়া অনিশ্চিত হয়ে পড়ে। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণমাধ্যম কর্মীদের স্টাটাস দেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন শাবনূরকে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে প্রাথমিক ভর্তির জন্য নগদ২৫,০০০/- হাজার টাকা প্রদান করেন এবং উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল হক তিনিও নগদ ২৫,০০০/- টাকা সহ ৪ টি সেমিষ্টারের খরচ বহন করবেন এই আশ্বাস প্রদান করেন।