কিশোরগঞ্জে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা সদরের কদমতলায় অবস্থিত নেহাল গ্রীন পার্কে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ, সিভিল সার্জন ডা. মোঃ সাইফুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আনম নৌশাদ খান প্রমুখসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল ওয়াহাব বাদল ছাড়াও জেলা বিএমএ’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের তদারকিতে ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।