১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই পাল পাড়া বকুলতলা নামক স্হানে পাক সেনাদের দোসর রাজাকার,আলবদরদের হাতে নিহতদের স্মরণে গঠিত 'শহীদ স্মৃতি রক্ষা কমিটি'র ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার সকালে খর্ণিয়া বাজারে অনুষ্ঠিত এক সভায় বিশিষ্ট কবি,আবৃতিকার ও নাট্যকার শেখ আমজাদ হোসেন (দাদা ভাই)কে কমিটির আহ্বায়ক,শেখ রকিব উদ্দীন কে যুগ্ম আহ্বায়ক এবং শেখ রিজাউল করিম কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, আসাদুজ্জামান মোড়ল,আব্দুস সাত্তার শেখ,আবু বকর মোল্যা,অলোক হালদার,শেখ মোসলেম উদ্দীন,আবু তাহের শেখ, লেয়াকত হোসেন গাজী,নওয়াব আলী তরফদার ও আনিচুর রহমান সরদার রয়েছেন।
রানাই বকুলতলায় মুক্তিযুদ্ধের সময় নিহত ৩৯ জন শহীদের স্মরণে স্মৃতি সৌধ,মুক্তিযোদ্ধা যাদুঘর ও পাঠাগারসহ বিভিন্ন সমাজ সেবা মুলক কাজ করার জন্যে এই সংগঠিত হয়েছে বলে জানা গেছে।