খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি'র উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আহ্বায়ক ডা. আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অ্যাড. জিএ সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ডাবলু, এসএম এনামুল হক। এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সেলিম রেজা লাখি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান। বক্তব্য রাখেন, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মনিরুজ্জামান মনি মোল্যা, আবুল মো. নাজির আহম্মেদ, মেছের আলী সানা, শেখ আনারুল ইসলাম, প্রনব কান্তি মন্ডল, আবুল হোসেন, সাজ্জাত হোসেন মানিক, মো. আনারুল ইসলাম, আসাদুজ্জামান ময়না, আমিরুল কাদির, সরদার তুফাজ্জেল হোসেন, মফিজুল ইসলাম টাকু, কোহিনূর রহমান, ইউনুছ মোল্যা, সরদার ফারুখ হোসেন, আবদুল হাকিম সানা, রাবিদ মাহামুদ চঞ্চল, কামাল হোসেন, শহিদুর রহমান, আবুল কাশেম, আমিনুর রহমান মজিদ সরদার, আমীর হোসেন, আবদুল মজিদ, মহরাম, ছাত্রদলের সরজিৎ ঘোষ দেবেন, সাদ্দাম হোসেন, ওবাইদুল্লাহ সরদার, মিনারুল, আমিনুর রহমান, সুজাত হোসেন ও আবু মুছা প্রমুখ।