সবুজ অর্থনীতি বিনির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামে সুপারি চারা বিতরণ করেছে স্থানীয় বেসরকারি সংগঠন গ্রিণ ইকো। সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলার মানব প্রাঙ্গনে ২০টি পরিবারের মাঝে ১০টি করে চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রিণ ইকো’র উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, পরিচালক সঞ্জয় চৌধুরী, কলেজ শিক্ষক রণজিৎ সেন, স্কুল শিক্ষক মনোরঞ্জন সেনসহ সংগঠনের সদস্যরা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংগঠন গ্লোবাল সিটিজেন ফর হিউমেনিটি ও রিনিউ নাউ’র সহযোগিতায় গ্রিণ ইকো জেলার প্রত্যেকটি উপজেলায় এ কার্যক্রম চালিয়ে আসছে।