সিংড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরসভা হলরুমে এই দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী, ইটলী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডালিম আহমেদ ডন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম প্রমূখ।