মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্দীদের জন্য স্থাপিত সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য গৃহ নির্মান এর ভার্সুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশের ন্যায় কচুয়া থানার সার্ভিস ডেস্কে রুমে গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।কচুয়া থানা অফিসার্স ইনচার্জ মো:মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়জ ইকবাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বুলু, কচুয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সেখ সুমন এবং কচুয়ায় যে, গৃহহীন পরিবারকে গৃহ নির্মান করে দেওয়া হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।