আওয়ামী লীগ নেতা এস,এম নুর আহম্মেদ মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া কাছারী বাড়ী আর,আর,জি,টি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সেখ ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে তার কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ একক ভাবে এস,এম নুর আহম্মেদ মুকুল এর নাম প্রস্তাব করলে সর্ব সম্মত সমর্থনে তা গৃহীত হয়। সভায় উপস্হিত ছিলেন অভিভাবক সদস্য,বি,এম আবদুস সালাম,
বি,এম জাহাঙ্গীর হোসেন রনি,
কিংকর মন্ডল, গৌর মন্ডল ও
নুরজাহান বেগম, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক বি এম বিদ্যুৎ আলম,প্রনব রায় ও শিপ্রা মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেশ্বর বৈরাগী।
প্রসঙ্গত : গত ২৭ মার্চ তারিখে প্রতিষ্ঠানের অভিভাবক নির্বাচন সম্পন্ন হয়।