পিরোজপুরের ইন্দুরকানীতে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ইন্দুরকানী থানার মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ন্যায় ইন্দুরকানীতে শুভ উদ্ধোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান, দিলরুবা মিলন নাহার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি নাসরিন,অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, ৪নং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন,বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার,মোঃ মোশারেফ হোসেন,বাবু স্বপন ডাকুয়া, জেপির নেতা কাওসার আহমেদ দুলাল প্রমুখ।