কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান গত শনিবার সন্ধায় এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেন। সেই ইফতার মাহফিলে বাজিতপুর উপজেলার সকল জাতীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল করেন। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাপ্তাহিক ইছামতি সম্পাদক শিল্পী বনিক, যায় যায় দিন পত্রিকার বাজিতপুর-কুলিয়ারচর-নিকলী প্রতিনিধি মহিউদ্দিন লিটন, নজরুল ইসলাম সৃজন, মো: জসিম উদ্দিন, আবদুস ছলিম, বাজিতপুর সমাচারের সম্পাদক বজলুর রহমান, মোঃ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের আবদুস সালাম ও নাজির মোঃ নজরুল ইসলাম প্রমুখ।