বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী জিলবুনিয়া গ্রামের লোকমান সরদার, মামুন হাওলাদার ও মানিক হাওলাদার নামের বন্ধু তরমুজ চাষ করে প্রত্যেকে লাখপতি হয়েছেন। তাদের তরমুজ চাষে সফলতা দেখে এলাকার অনেক চাষি আাগামী বছর গোল আলুর চাষ বন্ধ করে তরমুজ চাষ করবেন বলে জানিয়েছেন। এ উপজেলায় লবনাক্ততার কারণে তরমুজ চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
লোকমান সরদারের দীর্ঘ বছর ধরে নদীতে মাছ ধরাই ছিল পেশা-নেশা। সিডরের পূর্বে অল্প জমিতে তরমুজ চাষ করে। সেই অভিজ্ঞতা সংগী করে বন্ধু মামুন ও মানিককে সাথে নিয়ে ৬ বিঘা জমি শুধু তরমুজ চাষের জন্য ২৪ হাজার টাকায় বন্ধক রাখে। প্রত্যেককে ৬০ হাজার টাকা করে বিনিয়োগ করে।
সরেজমিনে তরমুজ ক্ষেত দেখতে গিয়ে দেখা যায়, ক্ষেত রক্ষায় পুরো ক্ষেত নেট দিয়ে বেরিগেট দেয়া হয়েছে। পোকা প্রতিরোধে ক্ষেতে স্থাপন করা হয়েছে অর্ধ শতাধিক সেক্স ফেরোমন ট্রাপ। ক্ষেতে হাজার হাজার তরমুজ চোখ জুড়িয়ে যায়।
এ সময় সফল চাষি লোকমান সরদার বলেন ৬ বিঘা জমিতে দুই হাজার মাদা তৈরি করি। ঋ-১ হাইব্রিড তরমুজ ড্রাগন কিং হীরা বীজ রোপন করি। দিন রাত কঠিন শ্রম দিতে হয়েছে। আমার সপ্ন ছিল সার্থক হয়েছে। বীজ, সার, নেট, লাইটিং, লেবার খরচ সব মিলিয়ে এক লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। ক্ষেতে এখনো যে তরমুজ আছে তাও অর্ধ লক্ষ্যাধিক টাকা বিক্রি হবে। লাভের অংশ আমরা প্রত্যেকে প্রায় ১ লাখ টাকা করে পাব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন এ প্রতিনিধিকে বলেন, শরণখোলার মাটি লবনাক্ততার কারণে তরমুজ চাষের উপযোগী। চলদি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজ চাষ অনেক লাভ জনক। তরমুজ চাষে সফল চাষিদের কৃষি বিভাগ চাষাবাদ শুরু থেকে সব বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। কীটনাশক ব্যবহারের বিকল্প হিসেবে ক্ষতিকর পোকা প্রতিরোধে কৃষি বিভাগ থেকে ৪০ টি সেক্স ফেরোমন ট্রাপ দেয়া হয়েছে। এ ছাড়া উপজেলার চারটি ইউনিয়নে অ-সিজনে তরমুজ চাষের জন্য ৫টি প্রদর্শনি চাষিদের মধ্যে দেয়া হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের বীজ, সার, সেক্স ফেরোমন ট্রাপ দেয়া হবে।