খুলনার পাইকগাছা থানার এসআই আনজির হোসেন ও এএসআই মো. আ. সামাদ জেলার বেস্ট পুলিশ অফিসার নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন। ৭ এপ্রিল জেলা পুলিশের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ভার্চুয়ালি সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) কাছ থেকে পাইকগাছা থানার এ দু'জন বেস্ট পুলিশ কর্মকর্তা নগদ অর্থ সহ সম্মাননা স্মারক, সনদ পত্র গ্রহণ করেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি অপরাধ দমনে জেলা পুলিশের করণীয় বিষয়ে আলোচনা হয়। জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় একই সভা থেকে ইন্সপেক্টর ক্যাটাগরিতে আহসান উল্লাহ, অফিসার ইনচার্জ, দিঘলিয়া থানা, সার্জেন্ট/টিএসআই ক্যাটাগরিতে টিএসআই/মোল্লা জাহাঙ্গীর বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন।