খুলনার পাইকগাছায় পাউবো জায়গা দখল করে বসতি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিলেও অদৃশ্য কারণে আবারো কাজ করে যাচ্ছে বলে জানাগেছে। পাইকগাছা ব্রিজের এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে সবুজ গাজীসহ কয়েকজন ব্যাক্তি বাড়ি ও দোকান ঘর তৈরী করছেন। পাউবোর কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসন ম্যানেজ করে প্রকাশ্যেই এ কাজ চালিয়ে যাচ্ছে। এনিয়ে স্থানীয়দের মাঝে নীরব প্রতিবাদ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানান, পাউবো ও সওজ’র কোনো বৈধ কাগজপত্র না থাকা স্বত্ত্বেও কিভাবে তারা এ ধরনের অবৈধ দখল কাজ চালিয়ে যাচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তারা দ্রুত দখলদারদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সবুজ গাজী বলেন, পাউবো কোন কাগজপত্র নেই। যখনই সরকার জমি চাইবে আমরা দিয়ে দিবো। সংশ্লিষ্ট ইউপি সদস্য আবুল কালাম বলেন, আমার জানামতে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। তবে, যারা ঘরবাড়ি করতেছে, কিভাবে করছে তা আমার জানা নেই। উপজেলা পাউবো উপসহকরী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, আমি জানার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে গিয়ে কাজ বন্দ করি। পরে যে কাজ করছে তা আমি জানি না। যারা ঘর নির্মাণ করেছে তাদের ঘর উচ্ছেদ করা হবে। এ ছাড়া দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।