বাগেরহাটের শরনখোলায় ৫০ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ রাজু হাওলাদার নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার মধ্যে রায়েন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যাবসায়ী রাজু হাওলাদার একই গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র।
বাগেরহাট ডিবি পুলিশের উপপরিদর্শক প্রবাষ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের একটি দল শরণখোলার মধ্যে রায়েন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাস স্টান্ডের একটি দোকান থেকে ইয়াবা ও গাজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত রাজু হাওলাদার একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়ছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন জানান, গ্রেফতারকৃত রাজু হাওলাদাকে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।