খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেএমপি পুলিশের একটা চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার জিরোপয়েন্ট মোড় এলাকার কাশেমের চায়ের দোকানের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে প্রায় সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা যুবককে গ্রেফতার করেছে। গত ০৭ এপ্রিল বৃহস্পতিবার এ ঘটনায় হরিণটানা থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী থানার কানাহারডাঙ্গা দোলাবাড়ী এলাকার ইসহাক আলীর পুত্র আকাশ হোসেন (২০)।
কেএমপি সূত্রে জানা গেছে, তার কাছ থেকে ১৫ হাজার ৪২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ওই আসামি এবং আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর অপরাধীর বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।