কচুয়ায় অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক শিকদার নজরুল ইসলামের বিদায় সবংর্ধনা অনুষ্ঠান উপজেলা সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বিকাল ৪টায় উপজেলার গিমটাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে (অবসরে যাবার শেষ দিনে) অনুষ্ঠিত হয়।সহকারি শিক্ষক কমল কৃষ্ণ বৈদ্য এর সঞ্চালনে ও সহকারি শিক্ষক মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া ক্লাস্টারের সহকারি শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারি শিক্ষক পাইক মোস্তফা, খাদিজা খাতুন,বুলবুল আহম্মেদ,উজ্জল মিত্র,শেখ রাসেল, হাজরা ইয়াছির আরাফাতসহ উপজেলা সহকারি শিক্ষক সমিতির অন্যান্য সদস্য বৃন্দ।