শরণখোলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর-ই আলম সিদ্দিকীর সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ এপ্রিল বিকেলে তার অফিস কক্ষে মতবিনিময় কালে ইউএনও নুরে আলম ছিদ্দিকি বলেন শিক্ষকরা সমাজের দর্পন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন দপ্তরে চাকুরী নিয়ে দেশের সেবায় নিয়োজিত রয়েছে। শিক্ষকদের সুদৃষ্টির কারণে একটি শিশু সুশিক্ষায় গড়ে উঠতে পারে। সরকারি নিয়মানুযায়ী সেদিকে নজর রাখার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো জাকির হোসেন, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল হক, টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, শিক্ষক নেতা মোঃ শাহ আলম, মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম, কবির হোসেন, মোস্তফা সওদাগর, সিদ্দিকুর রহমান, জাকির হোসেন খান, আবুল কালাম আজাদ, হাসিনা মমতাজ প্রমুখ।