শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোঃ ডালিম তালুকদার ১ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মধু মাত্র ১ ভোটের ব্যবধানে হেরে যায়।
আজ সকালে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান।
অভিভাবক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে মোঃ জলিল মাতুব্বর, মোঃ দুলাল হাওলাদার, মোসাঃ রুনু আকতার ও মোঃ আমির মোল্লা। শিক্ষক প্রতিনিধি হিসাবে মনোনিত হন সালেহ আহমদ, মনিরুজ্জামান বাবু ও জেসমিন সুলতানা।
উল্লেখ্য গোলাম মোস্তফা মধু ইতঃপূর্বে পর পর ৩ বার সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।