খুলনার পাইকগাছায় দশম শ্রেণী পড়-য়া স্কুল ছাত্রীর বিবাহ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের আবদুস সাত্তার গাজীর স্কুল পড়-য়া কণ্যাকে তার ভাই আবদুল কুদ্দুস গাজী ডুমুরিয়ার লিটন হোসেনের সাথে জোরপূর্বক বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন ও ওয়ার্ড লিডার আবদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। তবে অভিযানকালে মেয়ের ভাইকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মেয়ের বয়স যথেষ্ট কম থাকায় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে পরিবারের অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।