উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে যাচ্ছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের ৮০ ভাগ ইরি বোরো জমির ধান। বিভিন্ন নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে প্লাবিত হচ্ছে ধানের জমি। কাঁচা পাকা ধান কৃষকরা কেটে ফেলছেন কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে অতি দ্রুতই ৮০ ভাগ ধান কেটে ফেলার জন্য। তবে চরাঞ্চল ছাড়া প্রধান প্রধান হাওর রক্ষাভার সুরক্ষিত রয়েছে। ঝুঁিকপূর্ণ ফসল রক্ষাবাদের সুরক্ষায় সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নিকলী উপজেলার সিংপুর, রবিরচর, পাগলারচর, পরানের চর, ভান্ডার চর, শোলা বাড়িয়ার চর, নয়ন বাড়ীর চর, সোয়ায়জনিরচর ও করগাঁওচর হাওরে গিয়ে দেখা গেছে, ধনু ও ঘোড়াউত্রা নদী তীরবর্তী চরের অনেক জমি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হচ্ছে ধানের ফসলি মাঠ। নৌকা নিয়ে পানির নিচ থেকে আধা পাকা ধান কাটছেন স্থানীয় কৃষকরা। জানাযায়, ভারতের আসামে চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পাহাড়ী ঢলে হঠ্যাৎ করেই দেশের নদীর পানি বাড়তে থাকে। গত দুদিনে পানি আরো বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হলে বোরো ধান তলিয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড সময়মত মেরামত না করার কারণে এগুলো ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে। এগুলো দ্রুত সংস্কার না করা হলে বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়বে। এদিকে হাওরের সার্বিক পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন। গত ১ সপ্তাহে জেলার নিকলী, বাজিতপুর ও ইটনা নদী তীরবর্তী চরাচঞ্চলে পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। কিশোরগঞ্জের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, এখনো ফসল রক্ষাবাদের উপর পানি প্রবেশ করেনি নদীতীর বর্তী এলাকায় ধান ডুবেছে। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ৮০ ভাগ ধান পাকলেই ধান কাটার পরামর্শ দিবে কৃষি অফিস।