কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের গত ২২ বছর ধরে ৩৮টি শূণ্য পদের মধ্যে ৩০টি চলতি দায়িত্ব প্রধান শিক্ষক দিয়েই চলছে প্রাথমিক বিদ্যালয়গুলো। আর সহকারী প্রধান শিক্ষক ২১৬টির মধ্যে ৩৮টি সহকারী শিক্ষক পদ শূণ্য রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কোন নজরদারি না থাকার কারণে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। অথচ এ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে হালিমপুর ইউনিয়নের ইন্দুরদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ০১ জন সহকারী শিক্ষক গত ২২ বছর ধরে চলতি দায়িত্ব প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসবের ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেন ঝড়ে পড়ছে শিক্ষার্থীরা। গত ২১ মাসে করোনা ভাইরাসে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষা ব্যবস্থা যেমন ক্ষতি হয়েছে তেমনি ভাবে অনেক শিক্ষার্থী বাল্য বিবাহ পর্যন্ত হয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। বাজিতপুর উপজেলা শিক্ষা অফিসার মর্জিনা পারভীন বলেন, তিনি এই শূণ্য পদ গুলো পূরন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বলে উল্লেখ করেন।