দীর্ঘ দিন পর খুলনার ডুমুরিয়া সদরে কুরিয়ার সার্ভিসের পূর্ণাঙ্গ এজেন্সি কাউন্টার চালু হওয়ার পর এবার সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্যে চালু করা হয়েছে বাস পরিবহন ব্যবস্হা চালু করা হয়েছে। বুধবার থেকে 'টুংগিপাড়া এক্সপ্রেস সার্ভিস' এ যাত্রী পরিবহন ব্যবস্হা চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, প্রতিদিন সাতক্ষীরা থেকে ডুমুরিয়ার চুকনগর,ডুমুরিয়া সদর,খুলনার জিরো পয়েন্ট হয়ে মাওয়া,সায়েদাবাদ গুলিস্হান পর্যন্ত প্রতিদিন সকাল ৬:৪০ মিনিট থেকে রাত ১০:৪০ মিনিট পর্যন্ত আপাতত ৯টি এসি/ নন এসিবাস চালাচল করছে।খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরের (রাজ্জাকের মোটর সাইকেল গ্যারেজ) হতে যাত্রীদের উঠা নামার জন্যে কাউন্টার চালু করা হয়েছে। এ ছাড়া গত ২৪ মার্চ হতে একই রুটে 'ইমাদ পরিবহন' সার্ভিসের কয়েকটি বাস ডুমুরিয়া বাস স্ট্যান্ডের বিশ্বাস মার্কেট(ডুমুরিয়া ডিজিটাল সেন্টার) থেকে যাত্রীদের উঠা নামার জন্যে আরো একটি কাউন্টার চালু করা হয়েছে।
প্রসঙ্গত: গত ৩১ মার্চ ডুমুরিয়ায় শংঙ্খ মহল সিনেমার পাশে সাউথ ইস্ট ব্যাংকের নিচতলায় 'সুন্দর বন কুরিয়ার সার্ভিসের' এজেন্সি শাখা চালু করা হয়েছে। এতে ডকুমেন্ট,নন ডকুমেন্ট পন্য সামগ্রী দেশের যে কোন স্হানে পাঠানো ও আনায়ন করা যাবে। ডুমুরিয়া সদরে কুরিয়ার সার্ভিস ও ঢাকা গামী যাত্রীদের জন্যে বাস পরিবহন ব্যবস্হা চালু হওয়ায় উপজেলার বাসীর ভোগান্তী কমবে বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।