খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী'র সার্বিক সহযোগিতায় আঠারোবেঁকী নদীর কোলঘেঁষা রূপসা উপজেলাধীন নৈহাটীর শ্রীরামপুর বিল সংলগ্ন ওয়াপদা ভেঁড়িবাধ ভাঙ্গন রোধে চলমান কাজ বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া তাছনিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আবদুস সাত্তার, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস শেখ, শ্রীরামপুর বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (এলজিইডি) এর সভাপতি আ: রউফ কোরাইশী, সাধারণ সম্পাদক মো. মোমরেজ আলী, ইউপি সদস্য আশাবুর রহমান, সাংবাদিক ফ ম আইয়ুব আলী, শ্রীরামপুর বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর কোষাধ্যক্ষ কামরুল হাসান শান্ত, কার্যনির্বাহী সদস্য মো. দাউদ আলী, কৃষক মো. মাহবুব শেখ, জাহাঙ্গীর শেখ, আলহাজ¦ জহির, মো. মহসিন, মো. আবদুল হক, মো. এজাজুর, মো. আলকাছ, মো. জনি, মো. আওয়ালসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।