খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।